স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলে অধিনায়কের দায়িত্ব নেবেন থিসারা পেরেরা। ভারতে তিন ম্যাচ টি-টোয়েন্টিতেও লঙ্কান দলকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।
এবার ভুলে যাবার মতো একটি মৌসুম কাটিয়েছে শ্রীলঙ্কা দল। তরুণ দল নিয় একের পর এক ব্যর্থতাকে সঙ্গী করেছ লঙ্কানরা। তাই কোচ পরিবর্তন সহ নেতৃত্বে বড় পরিবর্তনে আগ্রহী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। উপুল থারাঙ্গার পরিবর্তে লঙ্কান দলে অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন থিসারা। উপুল থারাঙ্গার অধীনের চলতি বছরটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে শ্রীলঙ্কা। এর আগে চলতি বছরের জুলাইয়ে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে।
এবার দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। তাই ২০১৯ বিশ্বকাপের আগে নেতৃত্বে পরিবর্তন চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মূলত অলরাউন্ডিং বৈশিষ্ট্যের জন্যই থিসারা পেরেরাকে পছন্দ শ্রীলঙ্কা বোর্ড কর্মকর্তাদের।

