ঢাকাWednesday , 29 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬০ বছর বয়সেও আমি ফিরব : বুফন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এ মাসেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। জুভেন্টাসের এই তারকা অবসর ঘোষণার দুই সপ্তাহ পর জানালেন, আবার জাতীয় দলের জার্সিতে খেলতে পারেন তিনি।
গত ১৩ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের দুই লেগের প্লে-অফে সুইডেনের কাছে হেরে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয় ইতালি। ফিরতি লেগের ম্যাচের পরপরই চোখের জলে জাতীয় দল থেকে অবসর নেন ৩৯ বছর বয়সি বুফন।
সোমবার রাতে মিলানে গ্র্যান গালা দেল ক্যালসিওতে ২০১৬-১৭ মৌসুমে ইতালির সেরা খেলোয়াড় ও গোলরক্ষকের পুরস্কার জয়ের পর বুফন বললেন, তিনি আবার ইতালির হয়ে ফিরবেন। এমনকি সেটা হতে পারে ৬০ বছর বয়সেও!
বুফন বলেন, ‘আমি জাতীয় দল থেকে একটা বিরতি নিয়েছি। জুভেন্টাস ও জাতীয় দলের জন্য আমি সব সময়ই নিজেকে একজন সৈনিক মনে করে এসেছি। ৬০ বছর বয়সেও আমি তাদের ডাক উপেক্ষা করতে পারব না। কারণ, আমি নিজের ভেতর জাতীয়তাবোধকে ধারণ করি।’
দলকে রাশিয়া বিশ্বকাপে তুলতে ব্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন ইতালির কোচ জিয়ান পিয়েরো ভেনতুরা। তবে বিশ্বকাপে উঠতে না পারার জন্য কোচের দায় দেখছেন না বুফন, ‘ভেনতুরা তার সর্বোচ্চ চেষ্টাই করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সুইডেনের বিপক্ষে দুই ম্যাচে আমরা গোল করতে পারিনি।’