নিজস্ব প্রতিবেদক : বিপিএলের ৩৩তম ম্যাচে দুপুর ১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। টস জিতে রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
দুই দল এবারের বিপিএলে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দুই দল। দুই দলই খেলেছে ৯টি করে ম্যাচ। চিটাগং জিতেছে ২টি ম্যাচ, রাজশাহী জিতেছে ৩টি। দুই দলই হেরেছে সমান ৬টি করে। চিটাগং এরই মধ্যে বিপিএল থেকে ছিটকে গেছেন। রাজশাহীর শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের শেষ ৩টি ম্যাচই জিততে এবং রান রেটও ভালো থাকতে হবে।

