ঢাকাTuesday , 28 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরান-অন্বেষার ‘লাগে বুকে লাগে’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : কণ্ঠশিল্পী ইমরান নিয়মিত চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর কাজ করছেন। তারই ধারাবাহিকতায় তিনি এবার ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার অন্বেষা দত্ত। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।
‘লাগে বুকে লাগে কেন জানিস, আগলে রাখি তোকে নিজের আগে’ এমন কথার গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন নাদিয়া নদী। ‘প্রেক্ষাগৃহ’ প্রোডাকশন হাউজের ব্যানারে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
এ বিষয়ে ইমরান বলেন, ‘‘লাগে বুকে লাগে’ গানটি চমৎকার। গানের কথায় জুলফিকার রাসেল ভাই যেমন মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, তেমনি ভিডিওতে মুন্সিয়ানা দেখিয়েছেন পলক ভাই। গানটিতে যে আবেদন, আবেগ, অনুভুতি আশা করছি তা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। গানের কথার সঙ্গে মিল রেখে বেশ বড় আয়োজনে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে।’’
অন্বেষা দত্ত বলেন, ‘‘কিছু কিছু গানের কথা, সুর আর কম্পোজিশন এমন থাকে যে, গানটার ভেতরেই ‘লাভ এট ফার্স্ট লিসেনিং’ বিষয়টা থাকে। ‘লাগে বুকে লাগে’ ঠিক এমনই একটি গান। আশা করি, গানটির অডিও এবং ভিডিও দর্শক- শ্রোতার ভালো লাগবে।’’
প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) সূত্রে জানা যায়, খুব শিগগির তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। পাশাপাশি গানটি পাওয়া যাবে জিপি মিউজিক এবং ইয়োন্ডার মিউজিকে।