ঢাকাTuesday , 28 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের দ্বারস্থ মাধবন

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা রঙ্গনাথন মাধবন। তামিল ভাষার বিক্রম বেদা সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য ওজন কমিয়েছিলেন। এবার তার পরিবর্তী সিনেমার জন্য ওজন বাড়াচ্ছেন এ অভিনেতা। এ জন্য থ্রি ইডিয়টস সিনেমায় তার সহ-অভিনেতা আমির খানের দ্বারস্থ হয়েছেন তিনি।
পরের সিনেমায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানী নাম্বি নারায়ণের ভূমিকায় দেখা যাবে মাধবনকে। এতে তাকে ২৭ থেকে ৭৫ বছর বয়সি চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে ও কমাতে হবে তাকে। এদিকে দঙ্গল সিনেমায় মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয়ের জন্য ওজন বাড়িয়েছিলেন আমির। এ কারণে তার পরামর্শ চেয়েছেন মাধবন।
এ প্রসঙ্গে মাধবন বলেন, ‘এই প্রস্তুতিতে আমাকে ভিন্ন বয়স, আকার ও গড়নের জন্য তৈরি হতে হবে। তার (নাম্বি নারায়ণ) বৃদ্ধ বয়সের চরিত্রের জন্য ওজন বাড়াতে হবে। এ জন্য আমিরের কাছ থেকে পরামর্শ চেয়েছি। তিনি আমাকে জানিয়েছেন, আগে ওজন বাড়িয়ে আগে শুটিং করতে, তাহলে আমি পরবর্তীতে ওজন কমাতে পারব।’
নাম ঠিক না হওয়া এই সিনেমার পাশাপাশি চান্দা মামা ডোর কে-তেও দেখা যাবে মাধবনকে। সিনেমাটিতে নভোচারীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। এতে আরো অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।