ঢাকাTuesday , 28 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯০ মিনিটে ২-০, ম্যাচ শেষে ২-২!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সপ্তাহের শুরুতে বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে চার গোল দিয়ে ম্যাচ ড্র করেছিল শালকে। সপ্তাহ ঘুরতে না-ঘুরতেই আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নজির দেখল ফুটবল-বিশ্ব।
এবারের ম্যাচটা ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। সোমবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে ২-০ গোলে পিছিয়ে ছিল কুইন্স পার্ক রেঞ্জার্স। যোগ করা সময়ে দুই মিনিটে দুই গোল শোধ করে নাটকীয়ভাবে ড্র করেছে তারা।
রেঞ্জার্সের মাঠে ওয়েস্ট লন্ডন ডার্বির এই ম্যাচের প্রথমার্ধে স্কোরলাইন ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন ল্যাস ভিবে। ৮১ মিনিটে তার দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ২-০। রেঞ্জার্স তখন টানা চতুর্থ হারের শঙ্কায়।
কিন্তু যোগ করা সময়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় রেঞ্জার্স। ছয় মিনিটের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হেডে গোল করে ব্যবধান কমান ম্যাট স্মিথ। কর্নার থেকে আসা বল এগিয়ে এসে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন অতিথি গোলরক্ষক ড্যানিয়েল বেন্টলি, কিন্তু পারেননি। জেক বিডওয়েলের হেড থেকে বল পেয়ে স্মিথও হেডে জালে জড়িয়ে দেন।
পরের মিনিটেই সমতাসূচক গোলটা করেন লুক ফ্রিম্যান। দূরপাল্লার ফ্রিক-কিক থেকে স্মিথের হেড পড়েছিল ছয় গজ বক্সের ভেতরে। সেখান থেকে বল ধরে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফ্রিম্যান। তাতে ২-২ গোলের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।