ঢাকাTuesday , 28 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাশেজ স্কোয়াডে যোগ দিচ্ছেন না স্টোকস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নাইট ক্লাবের বাইরে মারামারি কাণ্ডে জড়িয়ে মর্যাদার অ্যাশেজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে ব্রিসেবেনে ইংল্যান্ড প্রথম টেস্ট হারের পর স্টোকসকে অ্যাশেজ স্কোয়াডে নেওয়া নিয়ে গুঞ্জন উঠেছে। দলকে বাঁচাতে নাকি বিমানে ধরছেন তিনি।
তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিমানে চড়ার বিষয়ে ইসিবি জানিয়েছে, অ্যাশেজ খেলতে নয়, নিউজিল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতেই সফর করছেন বেন স্টোকস।
বিমানবন্দরে স্টোকসের একটি ছবি টুইটারে পোস্ট হওয়ার পরই সোমবার থেকে এমন গুঞ্জন উঠতে থাকে। হিথ্রো বিমান বন্দরে যাওয়ার ছবি পোস্ট হওয়ার পর সবাই এমনটাই ভাবছিলেন।
ইসিবি অবকাশের কথা জানালেও বোর্ড সূত্র জানাচ্ছে, নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতেই সেখানে যাচ্ছেন তিনি। আর এ নিয়ে একটি এনওসি (অনাপত্তি পত্র) নিয়ে গেছেন। জাতীয় দলে আপাতত খেলতে না পারা এই তারকা খেলায় ফিরতে পারেন আগামী রোববার। কেন্টারবুরির হয়ে দেখা যেতে পারে বেন স্টোকসকে! সেখানে কিছু ম্যাচ খেলার পর স্টোকস অ্যাশেজে ফিরতে পারেন বলে মনে করছেন অনেকেই।