ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলিউডে কপিল শর্মা!

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ কমেডিয়ান এখন ব্যস্ত তার দ্বিতীয় সিনেমা ফিরাঙ্গি’র প্রচারণা নিয়ে। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনোর মতো মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন কপিল।
হলিউডের একটি টিভি সিরিজের প্রস্তাব পেয়েছেন কপিল। ‘কমেডি কারি’ নামের এই সিরিজে তার সঙ্গে একজন হলিউড তারকাও থাকবেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এ প্রসঙ্গে কপিল শর্মা সংবাদমাধ্যমে বলেন, ‘এটি চূড়ান্ত হলে সবাইকে জানাব। আমি হলিউড থেকে একটি চিত্রনাট্য পেয়েছি এবং তারা খুবই জনপ্রিয় প্রতিষ্ঠান—বিগ মামা ওয়ার্কস। যেহেতু টেলিফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা হয় না, তাই আমি অবশ্যই তাদের সঙ্গে গিয়ে দেখা করব। তবে যদি এটি বাস্তবায়িত হয় খুব ভালো হবে।’
কপিলের ফিরাঙ্গি সিনেমাটি পরিচালনা করছেন তার বন্ধু রাজিব ঢিংরা। তিনি বলেন, “এটি ভেতরের খবর। কপিল হলিউড থেকে একটি প্রস্তাব পেয়েছেন। বিগ মামা ওয়ার্কস নামের প্রযোজনা প্রতিষ্ঠান কপিলকে নিয়ে একটি হলিউড সিরিজ নির্মাণ করতে চাইছে। একজন হলিউড তারকা ও ভারতীয় তারকা নিয়ে নির্মিত সিরিজটি দুই দেশের জন্য উপযুক্ত করে নির্মাণ করা হবে, খুব সম্ভবত এটির নাম ‘কমেডি কারি।’’