ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমার-কাভানিতে পিএসজির মোনাকো জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানে এডিনসন কাভানি ও নেইমারের কাঁধে চড়ে জয়রথে রয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। লিগ ম্যাচে গতকাল শক্তিশালী মোনাকোকে তাদের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে উনাই এমেরির দল।
পিএসজির জার্সিতে গতকাল রাতে শৈশবের ক্লাব মোনাকোর বিপক্ষে খেলতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এস্তাদিও লুইসে খেলতে গিয়ে ম্যাচের পুরো সময় ধুয়োধ্বনি শুনতে হয়েছে ফরাসি এ তারকাকে। পিএসজির জয়ে মোনাকোর বিপক্ষে একটি করে গোল পান এডিনসন কাভানি ও নেইমার। ম্যাচের ১৯ মিনিটে কাভানি পিএসজিকে এগিয়ে দেন। বিশ্রাম শেষে পেনাল্টি শুট আউটে ম্যাচের ৫২ মিনিটে পিএসজির ব্যবধান দিগুণ করেন নেইমার। মোনাকোর হয়ে ম্যাচের ৮১ মিনিটে একটি গোলের শোধ দেন স্বাগতিক দলের খেলোয়াড় জোয়ো মুতিনহো। শেষপর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। অপর ম্যাচে হুদার্সফিল্ড টাউনের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ইতালিয়ান সিরি’আর ম্যাচে ক্রোতনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস।