ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮৭ বছরের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার-ব্যানক্রফট

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এ জয়ে ব্রিসবেনে ওয়ার্নার-ব্যানক্রফট অবিচ্ছিন্ন ১৭৩ রানের জুটি গড়েন। টেস্টে সফলভাবে রান তাড়ায় সবচেয়ে বড় অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি এটিই। এই দুজন ভেঙেছেন ৮৭ বছরের রেকর্ড।
১৯৩০ সালে অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০ উইকেটের জয়ে আর্চি জ্যাকসন ও বিল পন্সফোর্ডের অবিচ্ছিন্ন ১৭২ রানের উদ্বোধনী জুটি ছিল আগের রেকর্ড। এ তালিকায় প্রথম চারটা জুটিই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের।
ব্রিসবেনে জয় থেকে মাত্র ৫৬ রান দূরে থেকে আজ পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান ব্যানক্রফট (৫১) ও ওয়ার্নার (৫৬) আজ পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামেন। ইংল্যান্ড বোলারদের কড়াভাবে শাসিয়ে কোনো উইকেট বিসর্জন ছাড়াই জয় তুলে নেয় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হয়ে ১৮২ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮২ রানে অপরাজিত ছিলেন অভিষিক্ত ব্যাটসম্যান ব্যানক্রফট। আর ১১৯ বলে ১০ চারে ৮৭ রানে অপরাজিত ছিলেন অসিদের নির্ভরযোগ্য ওপেনার ডেভিড ওয়ার্নার।