ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাপুটে জয়ে অ্যাশেজ শুরু অস্ট্রেলিয়ার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জয় থেকে মাত্র ৫৬ রান দূরে থেকে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই আজ কোনো উইকেট না হারিয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অভিষিক্ত ক্যামেরন ব্যানক্রফট। ফলে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয়ে অ্যাশেজ শুরু করেছে অস্ট্রেলিয়া।
২০০৭ সালের পর গ্যাবায় টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। ২০১৩-১৪ অ্যাশেজ সিরিজে নিজেদের মাঠে ইংলিশদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। এবারও ঘরের আঙ্গিনায় শুরুটা দারুণ হওয়ায় আবারও সফরকারীদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখছে অসিরা।
ইংল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের জয়ের লক্ষ্যে গতকাল অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। দলটির হয়ে গতকাল ব্যানক্রফট ৫১ ও ওয়ার্নার ৬০ রানে অপরাজিত ছিলেন। আজ পঞ্চম দিনে কোনো বিপদ ছাড়াই দলের জয় নিশ্চিত করেন এই দুই ওপেনার। ব্যানক্রফট ১৮২ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ১১৯ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন ডেভিড ওয়ার্নার।
পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩০২ রান করেছিল ইংল্যান্ড। জবাবে অসি অধিনায়ক স্টিভেন স্মিথের ১৪১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩২৮ রান তোলে স্বাগতিকরা। স্টার্ক-হ্যাজেলউড-কামিন্স-লায়নদের বোলিং তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে অলআউট জো রুটের দল। ফলে স্মিথদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭০।
ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়ে ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের হাতে। অ্যাডিলেড ওভালে আগামী ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে।