ঢাকাSunday , 26 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বল বিকৃতির দায়ে শানাকার জরিমানা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে বল বিকৃতির দায়ে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি কোড অব কনডাক্টের ২.২.৯ ধারা ভেঙেছেন শনাকা।’
ঘটনাটা ম্যাচের দ্বিতীয় দিন শনিবার, ভারতের ইনিংসের ৫০তম ওভারের সময়। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, ২৬ বছর বয়সি শানাকা একাধিকবার বলের সিম পরিবর্তন করছেন।
দিনের খেলা শেষে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে শানাকার ব্যাপারে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও রিচার্ড কেটেলবরো, টিভি আম্পায়ার নাইজেল লং, চতুর্থ আম্পায়ার সি শামসউদ্দিন। শানাকা ম্যাচ রেফারির কাছে অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এই ঘটনা নিয়ে ম্যাচ রেফারি বুন বলেছেন, ‘শানাকার ক্রিকেট ক্যারিয়ার সবে শুরু হয়েছে। আমি নিশ্চিত, এই শাস্তি পাওয়ার পরে ভবিষ্যতে শানাকা আরো সতর্ক থাকবে এই ব্যাপারে।’
শানাকার নামের পাশে এখন তিনটি ডিমেরিট পয়েন্ট। আগামী ২৪ মাসের মধ্যে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলেই তিনি একটি টেস্ট, দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ হবেন, যেটা আগে আসবে।