ঢাকাFriday , 24 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেস’র জন্য প্রস্তুত হচ্ছেন সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের ড্যাশিং হিরো সালমান খান। একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় এ অভিনেতার টাইগার জিন্দা হ্যায়। পাশাপাশি রেস-থ্রি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি।
এদিকে রেস-থ্রি’র জন্য নিজেকে বিশেষভাবে প্রস্তুত করছেন সালমান খান। সিনেমাটির বেশকিছু অ্যাকশন দৃশ্য করতে হবে তাকে। এ জন্য ৭-৮ কেজি ওজন কমাতে হবে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সূত্রের দেয়া তথ্যমতে, সিনেমাটির জন্য শারীরিক গড়ন কিছুটা চিকন করছেন সালমান। ৭-৮ কেজি ওজন কমানোর জন্য খাবারে পরিবর্তন এনেছেন। পাশাপাশি শারীরিক কসরতেও পরিবর্তন এনেছেন এ অভিনেতা। সিনেমায় বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকছে। সালমান মনে করছেন, শারীরিক গড়ন কিছুটা চিকন হলে, তার নতুন লুকের সঙ্গে ভালো মানাবে।
রেস-থ্রি’র মাধ্যমে এ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমায় প্রথম অভিনয় করছেন সালমান। এর জন্য নিজেকে প্রস্তুত করতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না তিনি। সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডিসুজা ও প্রযোজনায় রয়েছেন রমেশ তাওরানি। এতে আরো অভিনয় করছেন- জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম প্রমুখ। আগামী বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এর আগে সুলতান সিনেমার জন্য ওজন বাড়িয়ে আবার কমিয়েছিলেন সালমান খান। এছাড়া শোনা যায়, টাইগার জিন্দা হ্যায় সিনেমার জন্যও নাকি ১৭ কেজি ওজন কমিয়েছেন তিনি।