ঢাকাFriday , 24 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষ-ফোরে খলনায়ক নওয়াজ!

Link Copied!

বিনোদন ডেস্ক : কাবিল সিনেমার সাফল্যের পরই কৃষ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাকেশ রোশান। হৃতিক রোশানও সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছরের শুরুতে এর শুটিং শুরু হবে।
এদিকে এরই মধ্যে নির্মাতারা জানিয়েছেন, আগের সিনেমাগুলোর চেয়ে ভিন্ন হবে কৃষ-ফোর। হৃতিক থাকলেও নায়িকা ও খলনায়ক থাকবেন নতুন। শোনা যাচ্ছে, এতে খল চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে- রাকেশ রোশান, হৃতিক রোশান ও কৃষ টিমের সকল সদস্য এমন একজন খলনায়ককে চাইছিলেন যে মানসিক ও শরীরিকভাবে হৃতিককে চ্যালেঞ্জ জানাতে পারেন। তারা অভিনয়ে দক্ষ একজনকে চাইছিলেন এবং শেষ পর্যন্ত নওয়াজকে বেছে নেন। এর আগে এ অভিনেতা বেশ কয়েকটি সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন এবং নির্মাতারা তাকেই চরিত্রটির জন্য উপযুক্ত মনে করছেন। যদিও এখন পর্যন্ত তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করেননি। তবে সিনেমাটিতে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন নওয়াজ।
এর আগে সালমান খানের কিক, বরুণ ধাওয়ানের বদলাপুর সহ কয়েকটি সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। সবকিছু ঠিক থাকলে এবার পর্দায় হৃতিক ও নওয়াজের লড়াই দেখতে পাবেন দর্শক। আগামী বছর বড়দিন উপলক্ষে কৃষ-ফোর মুক্তির কথা রয়েছে।