ঢাকাFriday , 24 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের সঙ্গে কাজ করবেন এড শিরান

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। ‘ডিভাইড’ ট্যুরে পারফর্মের অংশ হিসেবে বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। বলিউডে বিশেষ করে শাহরুখের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এ গায়ক।
এ প্রসঙ্গে এড শিরান ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমি টু স্টেটস’র মতো বলিউড সিনেমা দেখেছি। কিছু গান ও অভিনয়ও দেখেছি। বলিউডে কিছু করতে চাই। হতে পারে শাহরুখের সঙ্গে। এটি হবে বলিউডের স্টাইলে।’
তিনি আরো বলেন, ‘আমি এখানে এসে খুবই খুশি। এখানকার সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। সংগীত, খাবার, পোশাক, মানুষ সবকিছু খুবই ভালো। এখানে আমি খুব ভালো সময় পার করছি।’
এর আগে শাহরুখের রা.ওয়ান সিনেমায় ‘ছাম্মাক ছালো’ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাকন। এরপর এ অভিনেতার সর্বশেষ জব হ্যারি মেট সেজাল সিনেমার ‘ফুর’ গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি প্রীতমের সঙ্গে এর সুর করেছেন মার্কিন র‌্যাপার, সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে ডিপলো। আশা করা যাচ্ছে, খুব শিগগির এড শিরানের সঙ্গেও শাহরুখকে দেখতে পাবেন দর্শক।