ঢাকাFriday , 24 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পী বারী সিদ্দিকী আর নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী বারী সিদ্দিকী আর নেই।  রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার পর ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬৩ বছর। গত কয়েকদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বারী সিদ্দিকী।
পারিবারিক সূত্র জানায়, গত দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। গত বছর থেকে তিনি কিডনির ডায়ালাইসিস করে আসছিলেন। এ ছাড়া তার ডায়াবেটিসও ছিল। ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের দিন ১৮ নভেম্বর বারী সিদ্দিকীকে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকেরা। বারী সিদ্দিকীর দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়ে বলে চিকিৎসকেরা জানান।