ঢাকাFriday , 24 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপরিবর্তিত অধিকাংশ সবজির দাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রচুর পরিমাণে শীতের সবজি থাকলেও কমছে না দাম। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি।
শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন প্রকারভেদে ৫০ থেকে ৮০ টাকা, পটল ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা, কচুর লতি ২০ টাকা বেড়ে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৫০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, সিম ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৪০ টাকা, মূলা ৩০ টাকা, আলু ২০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৩০ টাকা থেকে ৩৫ টাকা, প্রতি পিস ফুলকপি ৩০ টাকা থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
নিউমার্কেট বাজারের সবজি বিক্রেতা আল আমিন বলেন, ‘শীতের সবজিতে বাজার ভরে গেলেও কিছু সংখ্যক সবজি ছাড়া অন্যান্যগুলোর দাম কমছে না। পাইকারি বাজারে দাম না কমলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
এ ছাড়া দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৬৮ থেকে ৭০ টাকা, দেশি রসুন ৮০ টাকা, আমদানি করা রসুন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে প্রতি কেজি মিনিকেট চাল ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬২ টাকায়। আর বিআর-২৮ কেজিপ্রতি ৫০ থেকে ৫২ টাকা এবং স্বর্ণা ও পারিজা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৬ টাকায়।
এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ টাকা, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি রুই মাছ ২৫০ টাকা, কাতলা মাছ ৩০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, পাঙ্গাশ মাছ ১২০ টাকা, সিলভার কার্প ১৩০ টাকা, শিং মাছ ৪৫০ টাকা, চিংড়ি ৫০০ টাকা ও বোয়াল ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।