ঢাকাThursday , 23 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের পরিবর্তে বরুণ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। রেমো ডিসুজার সঙ্গে রেস-থ্রি সিনেমার শুটিং শুরু করেছেন এ অভিনেতা। কিছুদিন আগে শোনা যায়, এ নির্মাতার আরো একটি সিনেমায় দেখা যাবে সালমানকে। তবে সালমান এতে অভিনয় করবেন না বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
বাবা মেয়ের গল্প নিয়ে রেমোর এ সিনেমার কাহিনি গড়ে উঠেছে। তবে এতে সালমানের পরিবর্তে বরুণ ধাওয়ান অভিনয় করবে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘রোমো যখন বরুণকে সিনেমাটির জন্য প্রস্তাব দেন তখন তিনি খুশি মনেই রাজি হয়ে যান। তারা অ্যানি বডি ক্যান ড্যান্স সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন। সুজিত সিরকারের সঙ্গে সামাজিক ঘরানার অক্টোবর সিনেমার পর এ ধরণের নাচের সিনেমা তার দরকার ছিল।’
এটি অ্যানি বডি ক্যান ড্যান্স সিনেমার সিক্যুয়েল নয় জানিয়ে সূত্রটি বলেন, ‘এর সঙ্গে অ্যানি বডি ক্যান ড্যান্স ফ্র্যাঞ্চাইজির কোনো সম্পর্ক নেই। রেমো এটি সালমানকে মাথায় রেখে পরিকল্পনা করেছিলেন। কিন্তু শুরু থেকে এমনকি এখনো সালমান চরিত্রটির জন্য বরুণকে নেয়ার পরামর্শ দিয়ে আসছেন।’