ঢাকাThursday , 23 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারিনার আপত্তি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেয়ার পাশাপাশি বিচারক হিসেবে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে দেখা গেছে তাকে। তবে এবার বিচারকের চেয়ারে বসতে আপত্তি জানালেন এই অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন রিয়েলিটি শো ইন্ডিয়ান’স নেক্সট সুপারস্টারস। এ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকবেন করন জোহর ও রোহিত শেঠি। এতে নারী বিচারক হিসেবে কারিনা কাপুরকে থাকার জন্য আয়োজক কর্তৃপক্ষ অনুরোধ করেছিলেন। কিন্তু কারিনা কাপুর বিচারক হতে আপত্তি জানিয়েছেন।
তবে কি কারণে রিয়েলিটি শোটিতে বিচারক হিসেবে থাকছেন না এ বিষয়ে কিছু জানা যায় নি। প্রযোজকরা এখন নারী বিচারক খুঁজছেন। এতে ফারাহ খান থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে।
গত বছরের ডিসেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন কারিনা। এ জন্য দীর্ঘদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। এরপর শারীরিকভাবে নিজেকে তৈরি করেই সিনেমায় ফিরেন। বর্তমানে ‘বীরে ডি ওয়েডিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।