নিজস্ব প্রতিবেদক : এবি ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ কর্মকর্তাদের জন্য ‘কাস্টমার সার্ভিস এক্সিলেন্স ওয়ার্কশপ’ বিষয়ক দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক।
এ সময় এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী ও ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

