ঢাকাTuesday , 21 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুটিংয়ে আহত রুক্মিনি

Link Copied!

বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে আহত হয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ভারতের সিকিমে ‘কবির’ সিনেমার শুটিং চলাকালে এ অভিনেত্রীর হাঁটুতে চোট লেগেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সিকিমে তার পরবর্তী ‘কবীর’ সিনেমার শুটিং করছিলেন রুক্মিনি। একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে শট দিতে গিয়ে পায়ে চোট পান তিনি। এরপর যন্ত্রণায় কাতরাতে থাকেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
‘কবির’ সিনেমাটি পরিচালনা করছেন অনিকেত চ্যাটার্জি। এটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন চিত্রনায়ক দেব। ২০১৮ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে টলিউড চলচ্চিত্রে পা রাখেন রুক্মিনি মৈত্র। এতে দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। রাজ চক্রবর্তী পরিচালিত এ সিনেমাটি মুক্তির পর বক্স অফিসেও ব্যবসায়ীক সাফল্যের মুখ দেখেছে। এদিকে গত পূজায় মুক্তি পেয়েছে রুক্মিনি অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ককপিট’। এতেও কথিত প্রেমিক দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এ অভিনেত্রী। মুক্তির পর এ সিনেমাটিও বেশ প্রশংসা কুড়ায়।