ঢাকাTuesday , 21 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিকোসিয়ার বিপক্ষে গোল পেলেই রেকর্ড গড়বেন রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ অ্যাপোয়েল নিকোসিয়া। বাংলাদেশ সময় রাত ১.৪৫ টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন-১।
এই ম্যাচে গোলের দেখা পেলেই একটি নতুন রেকর্ড গড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এক বছরে ১৭ গোল করার রেকর্ড গড়বেন তিনি। পাশাপাশি রোনালদো নিজেকেই নিজে ছাড়িয়ে যাবেন। এর আগে তিনি এক বছরে চ্যাম্পিয়নস লিগে ১৬ গোল করার রেকর্ড গড়েছিলেন।
২০১৫ সালে ৩২ বছর বয়সী রোনালদো ১৬ গোল করেছিলেন। ২০১৭ সালেও এখন পর্যন্ত ১৬ গোল করেছেন। এবার তার সামনে নিজেকেই নিজে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। সুযোগ নতুন এক ইতিহাস গড়ার। গ্রুপপর্বে রিয়ালের দুটি ম্যাচ বাকি রয়েছে। আজ অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে খেলবে রিয়াল। এরপর ৬ ডিসেম্বর খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। এই দুই ম্যাচের যেকোনো একটিতে গোল পেলেই রেকর্ড গড়বেন পর্তুগালের এই সুপারস্টার। একাধিক গোলের দেখা পেলে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যেতে পারবেন।