স্পোর্টস ডেস্ক : শতাব্দীর সেরা একাদশ নির্বাচন করেছে উয়েফা (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস)। তাদের একাদশে বার্সেলোনার রয়েছে ৬ জন। আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের রয়েছে ৩ জন। বাকি দুজনের একজন লিভারপুলে দীর্ঘদিন খেলে এলএ গ্যালাক্সিতে যোগ দেওয়া স্টিভেন জেরার্ড। অন্যজন বায়ার্ন মিউনিখ থেকে ধারে স্টুটগার্টে খেলতে যাওয়া ফিলিপ লাম।
সেরা একাদশে ফরোয়ার্ড হিসেবে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। গোলরক্ষক হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষক (বর্তমানে পর্তুগালের ক্লাব পোর্তো এর হয়ে খেলছেন) ইকার ক্যাসিয়াস।
উয়েফার শতাব্দী সেরা একাদশ :
১. ইকার ক্যাসিয়াস (রিয়াল)
২. সার্জিও রামোস (রিয়াল)
৩. জেরার্ড পিকে (বার্সা)
৪. কার্লোস পুয়োল (বার্সা)
৫. ফিলিপ লাম (বায়ার্ন)
৬. জাভি (বার্সা)
৭. আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সা)
৮. স্টিভেন জেরার্ড (লিভারপুল)
৯. থিয়েরি অঁরি (বার্সা)
১০. লিওনেল মেসি (বার্সা)
১১. ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল)।
রোনালদো উয়েফার বর্ষসেরা একাদশে ১১ বার স্থান পেয়েছেন। অন্যদিকে মেসি পেয়েছেন ৮ বার। ৬ বার করে স্থান পেয়েছেন ক্যাসিয়াস, পুয়োল, রামোস ও ইনিয়েস্তা।

