ঢাকাTuesday , 21 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিব ও হাসান আলীকে জরিমানা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সোমবার মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে সাকিব আল হাসান একটি এলবিডব্লিউর আবেদন করে আম্পায়ারের কাছ থেকে সাড়া না পেয়ে মেজাজ হারান। দৃষ্টিকটূ আচরণ করেন। তখনই দর্শকরা ধরে নিয়েছিল শাস্তি পেতে যাচ্ছেন ঢাকার অধিনায়ক সাকিব।
তাই হয়েছে। আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের জন্য সাকিবের ম্যাচ ফি এর ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। বিপিএলের বাকি ম্যাচগুলোকে আর ১টি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন সাকিব।
সাকিবের পাশাপাশি জরিমানা করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার হাসান আলীকেও। সোমবার ঢাকা ডায়নামাইটসের মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর যিনি যে ভঙ্গিতে মোসাদ্দেককে সাজঘরে ফিরতে বলেন সেটি ছিল ক্রিকেটের স্পিরিট পরিপন্থি। সে কারণে তার ম্যাচ ফি এর ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিপিএলে এর আগে জরিমানা গুনেছেন সাব্বির রহমান, তামিম ইকবাল ও লিটন কুমার দাস। সেই তালিকায় এবার যুক্ত হলেন সাকিব ও হাসান আলী।