ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুমকির জবাব দিলেন দীপিকা

Link Copied!

বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা পদ্মাবতী। এতে রানি পদ্মিনি চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। ইতিহাস বিকৃতি করা হয়েছে এমন অভিযোগ এনে শুরু থেকেই নানা রকম বাধার মুখে পড়ে সিনেমাটি। সর্বশেষ সিনেমাটি বন্ধের দাবি জানিয়েছে রাজপুত করনি সেনা। একই দাবিতে তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরো কিছু সংগঠন।
শুধু তাই নয়, এ নিয়ে দীপিকার নাক কেটে দেয়া, পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং এই অভিনেত্রীর মাথা কাটার বিনিময়ে ৫ কোটি রুপি দেয়ারও ঘোষণা দেয়া হয়েছে। দীপিকা-বানসালির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে এ হুমকিতে ভীত নন দীপিকা।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দীপিকা বলেন, ‘এই মুহূর্তে একজন নারী, শিল্পী ও এই দেশের নাগরিক হিসেবে আমার খুবই রাগ হচ্ছে। লজ্জা পাচ্ছি এবং একই সাথে অবাকও হচ্ছি। আমি কখনোই ভয় পাব না। ভয় বলে আমার মধ্যে কিছু নেই।’
তিনি আরো বলেন, ‘সিনেমা দেখার আগেই সবাই নিজেদের মত প্রকাশ করছে। এই সিনেমায় কাজ করে আমি এটা নিশ্চিত করতে পারি, এটি নিয়ে প্রত্যেক ভারতীয় গর্ববোধ করবে। পদ্মাবতীর গল্পটা আমরা তুলে ধরতে পেরেছি, এতে আমি খুবই আনন্দিত। তার গল্পটা শুধু আমাদের দেশের মানুষ নয়, বিশ্বের প্রতিটি মানুষের জানা উচিৎ।’
সিনেমায় জওহরের (আগুনে ঝাপিয়ে আত্মহত্যা) দৃশ্যটি তার কাছে সবচেয়ে কঠিন ছিল জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এটি সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এটি আমাকে এখনো তাড়া করে বেড়ায়। এক ধরনের আধ্যাত্মিক শক্তি নিয়ে সব নারীরা একত্রিত হয়েছিল। এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের স্মরণীয় দৃশ্যগুলোর একটি এটি।’
বর্তমানে সেন্সর সনদের অপেক্ষায় পদ্মাবতী। সেন্সরে পাঠানো আবেদনপত্রে ত্রুটি থাকায় সিনেমাটি এখনো ছাড়পত্র পায়নি বলে জানা গেছে। আগামী ১ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে।