ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমার প্রচারে গিয়ে বিব্রত জেরিন

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জেরিন খান। শুক্রবার মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর আকসার-টু। সম্প্রতি সিনেমাটির প্রচারণার উদ্দেশ্যে দিল্লি গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাকে। অল্পের জন্য শ্লীলতাহানির ঘটনা থেকে বেঁচে যান জেরিন। এ নিয়ে নির্মাতাদের ওপর ভীষণ চটেছেন এ অভিনেত্রী।
ঘটনার বর্ণনা দিয়ে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানান, সিনেমার প্রচারের উদ্দেশ্যে জেরিনের দিল্লি সফর খুব ভালোভাবেই চলছিল। এই ঘটনাটি ঘটে একেবারে শেষ দিকে। নির্মাতাদের সঙ্গে প্রতিশ্রুতির অংশ হিসেবে একটি অনুষ্ঠানে ১৫ মিনিটের জন্য ভক্তদের সঙ্গে দেখা করার কথা ছিল তার। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় বাধে বিপত্তি। আয়োজকদের পক্ষ থেকে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় ৪০ থেকে ৫০ জন ঘিরে ধরেন এ অভিনেত্রীকে। তারা জেরিনের শরীর ঘেঁষে সেলফি তোলার আবদার করে। জোর করে তারা সেলফির উদ্দেশ্যে ফোন মুখের সামনে তুলে ধরে। পরিস্থিতি সম্পূর্ণ নাগালের বাইরে চলে যায়। এমনকি সে সময় সিনেমার টিমের কোনো পুরুষ সদস্য তার সাহায্যে এগিয়ে আসেননি। কোনো রকমে পরিস্থিতি সামাল দেন এ অভিনেত্রী।
বিষয়টি নিয়ে জেরিন বলেন, ‘আমি আয়োজকদের এ ধরনের আচরণে খুবই বিরক্ত হয়েছি এবং তাদের সঙ্গে আমার সকল প্রতিশ্রুতি শেষ করে রাতের ফ্লাইটেই মুম্বাই ফিরে এসেছি।’