ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের রোমান্সে আপত্তি

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। পর্দায় তাকে রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যায়। এর জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে তার সিনেমা খুব বেশি সাড়া জাগাতে ব্যর্থ।
কিন্তু এ অভিনেতা দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিস সাফল্যও চাইছেন। এজন্য রোমান্স থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বাস্তব জীবনে নয়। আপাতত রোমান্টিক ও রোমান্টিক-কমেডি সিনেমায় অভিনয় করতে চান না রণবীর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, জাগ্গা জাসুস সিনেমার ব্যর্থতা রণবীরের ওপর বেশ ভালো প্রভাব ফেলেছে। তিনি বুঝতে পেরেছেন পর্দায় চরিত্রে বিচিত্রতা প্রয়োজন। যেহেতু এখনো তার দর্শকপ্রিয়তা রয়েছে, তাই পর্দায় চরিত্রের ধরন পরিবর্তন করার কথা ভাবছেন এ অভিনেতা। এদিকে সম্প্রতি দুটি রোমান্টিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান রণবীর। কিন্তু চিত্রনাট্য আকর্ষণীয় না হওয়ায় তা ফিরিয়ে দেন তিনি।