ঢাকাSunday , 19 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমান্টিক অবতারে জানভি-ইশান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জানভি কাপুর। বাবা-মায়ের দেখানো পথেই হাঁটছেন জানভি। বলিউডে তার অভিষেক নিয়ে গুঞ্জন কম হয়নি। ‍তবে গুঞ্জন উড়িয়ে মারাঠি ভাষার ‘সাইরাত’ এর হিন্দি রিমেকে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে শ্রীদেবী কন্যার। ‘ধড়ক’ নামে এ সিনেমায় জানভির সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন বলিউড অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টার।
সিনেমাটির শুটিং এখনো শুরু হয়নি। আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে প্রকাশিত হয়েছে ‘ধড়ক’ সিনেমার ফার্স্ট লুক। সিনেমাটির প্রযোজক করন জোহর তার টুইটার অ্যাকাউন্টে জানভি-ইশানের ফার্স্ট লুক প্রকাশ করেছেন, এতে দুজনকে রোমান্টিক অবতারে দেখা যায়। সিনেমাটি পরিচালনা করছেন শশাংক খাইতান। ২০১৮ সালের ৬ জুলাই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
মারাঠি ভাষার ‘সাইরাত’ সিনেমাটি ২০১১ সালে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছিল। দরিদ্র জেলে পুত্র ও ধনাঢ্য রাজনীতিকের মেয়ের সঙ্গে গড়ে উঠা প্রেমের গল্প নিয়ে গড়ে উঠে সিনেমাটির কাহিনি।