ঢাকাSunday , 19 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাভানির জোড়া গোলে পিএসজির বড় জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে পিএসজির আরেকটি ম্যাচ, আরেকটি বড় জয়। এডিনসন কাভানির জোড়া গোল আর দুই আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া ও হাভিয়ের পাস্তোরের একটি করে গোলে নঁতেকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির দল।
ঘরের মাঠে শনিবার ম্যাচের ৩৮ মিনিটে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। ফলে পিএসজি ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে একটি গোল শোধ করে অতিথিদের আশা জাগিয়েছিলেন নাকুলমা। তবে পাঁচ মিনিটের মধ্যে অতিথিদের জালে দুবার বল জড়িয়ে সব আশা ধুলোয় মিশিয়ে দেয় স্বাগতিকরা। ৬৫ মিনিটে পাস্তোরের গোলের চার মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন কাভানি।চলতি মৌসুমে লিগে ১৩ ম্যাচে কাভানির গোল হলো ১৫টি।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা মোনাকো চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকল পিএসজি। ১২ ম্যাচে পিএসজির পয়েন্ট ৩৫। শুক্রবার অবনমনের ঝুঁকিতে থাকা অ্যামিনেসের সঙ্গে ১-১ গোলে ড্র করা মোনাকোর পয়েন্ট ২৯।