ঢাকাSaturday , 18 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার চলে এলেন মোহাম্মদ আমির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের এক নম্বর পেসার কে? মিচেল স্টার্ক, অ্যান্ডারসন নাকি মোহাম্মদ আমির? বিষয়টা নিয়ে বিতর্ক হতে পারে। তবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির যে বিশ্বের সেরা তিন পেসারের একজন হবে সেটা বলেই দেয়া যায়। এবার বিপিএল কাঁপাতে ঢাকায় শনিবার চলে এসেছেন পাকিস্তানি এ নামকরা ফাস্ট বোলার।
তিনি যোগ দিয়েছেন ঢাকা ডায়নামাইটসে। দলটিতে এমনিতেই তারকায় সমৃদ্ধ। মোহাম্মদ আমির যোগ দেওয়ায় ঢাকার শক্তি বেড়ে গেল অনেকটাই।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে শনিবার সকালে ঢাকায় আসেন তিন পাকিস্তানি শোয়েব মালিক, ফখর জামান ও হাসান আলী।
মোহাম্মদ আমিরের দল ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতাচ্ছেন অপর পাকিস্তানি অল রাউন্ডার শহিদ খান আফ্রিদি। আফ্রিদি-আমিরে ঢাকা হয়ে উঠবে আরো শক্তিশালী, এমনটিই আশা করছে টিম ম্যানেজমেন্ট।
বিপিএলে আমির নতুন নয়। গতবারও খেলে গেছেন তিনি। গতবার তিনি ছিলেন চট্টগ্রাম ভাইকিংসে। এবার দল বদল করে ঢাকা ডায়নামাইটসে নাম লেখেন এ গতির রাজা।