ঢাকাSaturday , 18 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কণ্ঠনালির সমস্যায় ভুগছেন শাকিরা

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিরা। গত ৮ নভেম্বর থেকে এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরে অংশ নেয়ার কথা ছিল তার। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে একের পর এক তারিখ পিছিয়ে যাচ্ছিলেন। এবার এ গায়িকা জানালেন, কণ্ঠনালিতে সমস্যার কারণে ২০১৮ সালের আগে তিনি ওয়ার্ল্ড ট্যুরে অংশ নিতে পারবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজি ও স্প্যানিস ভাষায় করা পোস্টে শাকিরা বলেন, ‘অক্টোবরের শেষ পর্যন্ত বাড়িতে টানা রিহার্সেলের পর আমার মনে হচ্ছিল, গলা কর্কশ হয়ে গেছে যা আমার গানে বাধা দিচ্ছে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ডান ভোকাল কর্ডে রক্তক্ষরণ দেখতে পেয়েছেন। বিশেষজ্ঞের পরামর্শে তারপর থেকে কণ্ঠনালি বিশ্রামে রাখি যেন কোলোগনেতে প্রথম শোয়ে সময় মতো অংশ নিতে পারি। দুর্ভাগ্যবশত রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি এবং আমার দুঃস্বপ্ন চলছেই।’
গত জুলাই থেকে ওয়ার্ল্ড ট্যুরের প্রস্তুতি শুরু করেন শাকিরা। সে সময়ও তার কণ্ঠস্বরে কোনো সমস্যা ছিল না। সুস্থ হয়ে আবারো ভক্তদের মাঝে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন এ গায়িকা। আর তার এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর আগামী জানুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে।