ঢাকাSaturday , 18 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো মুখোমুখি অজয়-আমির!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা আমির খান ও অজয় দেবগন। বিগত কয়েক বছর ধরে বেশকিছু ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়ে আসছেন তারা। চলতি বছর দীপাবলিতে বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন দুজন। আবারো মুখোমুখি হবেন অজয়-আমির। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আমির খান অভিনীত পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ, ক্যাটরিনা কাইফ। ইতোমধ্যে শুরু হয়েছে শুটিং। জানা গেছে, সিনেমাটিতে যে যুদ্ধ দেখানো হবে তা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে দেখা যায়নি। থাগস অব হিন্দুস্তান সিনেমায় বেশ কয়েকটি যুদ্ধের দৃশ্য রয়েছে। এর মধ্যে সমুদ্র যুদ্ধেরও দৃশ্য রয়েছে যেমনটা পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান সিনেমায় দেখা গেছে। এ ছাড়া ভারতের স্বাধীনতার আগের ঘটনা হওয়ায় সিনেমায় কয়েকটি তলোয়ার দৃশ্যও রয়েছে। আগামী বছর দীপাবলিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
অন্যদিকে অজয় অভিনীত টোটাল ধামাল সিনেমাটি একই সময়ে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন পরিচালক ইন্দ্র কুমার। যদি তা হয়, তবে আবারো অজয়-আমিরের বক্স অফিস লড়াই দেখতে পাবেন দর্শক।
চলতি বছর দীপিবলিতে মুক্তি পায় আমিরের সিক্রেট সুপারস্টার। দর্শক-সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি সিনেমাটি। কিন্তু একই সময়ে মুক্তি পাওয়া অজয় দেবগনের গোলমাল এগেইন বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।