ঢাকাSaturday , 18 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ হচ্ছে মাহিরার সিনেমা?

Link Copied!

বিনোদন ডেস্ক : রইস সিনেমাখ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। তার পরবর্তী সিনেমা ভেরনা। শোনা যাচ্ছে, এটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানি সেন্সর বোর্ড। সিনেমাটির বিরুদ্ধে ধর্ষণদৃশ্য ও অতিরিক্ত সহিংসতার অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
এ প্রসঙ্গে পাকিস্তান সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন প্রধান মোবাশির হাসান বলেন, ‘আমরা ভেরনা সিনেমার প্রিভিউ প্যানেলের কাছ থেকে সংশ্লিষ্ট আইনে পাওয়া সর্বসম্মত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছি। সিনেমার প্রযোজক যদি প্যানেলের সিদ্ধান্তের বিষয়ে আপিল করেন তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। যদি তা না হয় তাহলে প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।’
মুবাশির হাসান জানান, আপিল করার জন্য ভেরনা টিম ১৫ দিন সময় পাবেন। তবে এরই মধ্যে পরিচালক সিনেমাটি দ্রুত ছাড়পত্র দেয়ার জন্য সেন্সর বোর্ডের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে।
ধর্ষণের শিকার হওয়া এক নারীর বিচার ও অধিকার আদায়ের গল্প নিয়ে সিনেমার কাহিনি। ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করেছেন মাহিরা। কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন হারুণ শহিদ। শোয়েব মনসুর প্রযোজিত ও পারিচালিত সিনেমাটি আগামী ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল।