ঢাকাFriday , 17 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের ‘সংকট’ নিয়ে লন্ডনে সম্মেলন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযানে প্রভাবশালী রাজপুত্র, মন্ত্রী ও ব্যবসায়ীদের গ্রেপ্তার নিয়ে সৌদি আরবে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতি কী ধরনের প্রভাব ফেলতে পারে, তার ওপর লন্ডনে একটি সম্মেলন হতে যাচ্ছে।
দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে সংবাদমাধ্যমের ওপর নজরদারিবিষয়ক অলাভজনক সংস্থা ‘মিডল ইস্ট মনিটর’। শনিবার অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেবেন একাডেমিক, সাংবাদিক ও রাজনীতিকরা।
মূল আলোচকদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রাক্তন দুই নেতা প্যাডি অ্যাশডন ও জ্যাক স্ট্র। তারা দুজন দেশটির পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
‘সৌদি আরবে সংকট : যুদ্ধ, উত্তরাধিকার ও ভবিষ্যৎ’ শীর্ষক এই সম্মেলন এমন সময় আয়োজন করা হচ্ছে, যখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তার ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে যুবরাজ হিসেবে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা দেওয়ার পর থেকেই সৌদি আরবে সংকটের শুরু হয়।
সম্মেলনের ভূমিকায় বলা হয়েছে, ‘সেই দিন চলে গেছে, যখন এই বাদশাহি ছিল প্রশান্তি ও স্থিতিশীলতার মরুদ্যান।’ আরো বলা হয়েছে, ‘বর্তমানে অভ্যন্তরীণ ও বৈদেশিক সমস্যায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে দেশটি, যদি তা ঠিকভাবে মোকাবিলা করা না হয়, তাহলে ভয়ংকর পরিণতি হতে পারে।’