ঢাকাWednesday , 15 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
কোরিয়া আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে নয় কিলোমিটার গভীরে। দক্ষিণ-পূর্বাঞ্চলের শিল্প শহর পোহাং ছিল এর কেন্দ্র। কম্পনের মাত্রা রাজধানী সিউলেও অনুভূত হয়েছে।
ভূমিকম্পে তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে রাস্তার পাশে থাকা দোকান ও এর ভেতরের আসবাবপত্রগুলো কেঁপে উঠছে। এসময় আতঙ্কিত লোকদের ছুটাছুটি করতে দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। কারণ প্রতিবেশী উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালালে দক্ষিণ কোরিয়াতেও ভূকম্পন অনুভূত হয়। বুধবার উত্তর কোরিয়া কোনো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে কি না সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।