ঢাকাMonday , 13 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদরাসার শিক্ষার্থীদের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়, পরীক্ষার সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) পাওয়া যাবে।
এর আগে গত ১৮ জুলাই সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে পরীক্ষাসংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির জানান, অন্যান্যবারের মতো চলতি বছরেও প্রতিটি পরীক্ষা হবে আড়াই ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট বরাদ্দ থাকবে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে এবার সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
গত বছর ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হয়েছিল।
পরীক্ষার সময়সূচি : প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা নেওয়া হবে।
এদিকে গত ৫ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ করে।