ঢাকাSunday , 12 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটিবদ্ধ হলেন বাপ্পি-অধরা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সম্প্রতি তিনি ‘নায়ক’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ সিনেমায় বাপ্পির বিপরীতে কে অভিনয় করছেন তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ছিল নানা গুঞ্জন। এবার সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা অধরা খান।
গতকাল বিষয়টি নিশ্চিত করেন সিনেমার নির্মাতা। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
এ প্রসঙ্গে নির্মাতা ইস্পাহানি আরিফ বলেন, ‘প্রায়ত মান্নাকে নিয়ে আমি ‘নায়ক’ নামে একটি সিনেমা নির্মাণ করেছি। এ সিনেমা থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন করে ‘নায়ক’ সিনেমাটি নির্মাণ করছি। যদিও এর গল্প ও প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। গল্পের প্রয়োজনেই নতুন একজন নায়িকার প্রয়োজন ছিল। বাপ্পির বিপরীতে নায়িকা হিসেবে নবাগত অধরাকে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া গল্পের প্রয়োজনে আরো কয়েকজন বড় শিল্পীর দরকার হবে। সেখানে চিত্রনায়িকা মৌসুমীও থাকতে পারেন। তার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু করব।’
এ প্রসঙ্গে অধরা বলেন, ‘নায়ক’ সিনেমার পরিচালক ইস্পাহানি আরিফ জাহান আমার খুব প্রিয় পরিচালক। তার সিনেমায় অভিনয় করব বিষয়টি অবশ্যই আনন্দের। সেই সঙ্গে নিজের ওপর দায়িত্বও এসে পড়েছে। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’
নবাগত অধরা বর্তমানে শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ সিনেমায় অভিনয় করছেন। এ ছাড়া কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।