ঢাকাSaturday , 11 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তোরে দেখে নতুন প্রেমে হৃদয় সেজেছে

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘তোরে দেখে নতুন প্রেমে হৃদয় সেজেছে’ শিরোনামের গানের তালে নাচছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা অঞ্জলি। তাদের নাচ দেখতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। ঘটনাটি ঢাকার অদূরে নবীনগরের।
গত ৯ নভেম্বর থেকে চলছে মুকুল নেত্রবাধি পরিচালিত ‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমার গানের দৃশ্যায়য়ের কাজ। এতে অংশ নিয়েছেন শাহরিয়াজ- অঞ্জলি। তা দেখতেই জনতার এই ভিড়। ভিড় সামাল দিতে বেগ পেতে হচ্ছে শুটিং ইউনিটের সদস্যদের। এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক।
নির্মাতা মুকুল নেত্রবাধি আরো বলেন, ‘‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে। আগামীকাল শুটিং করলেই পুরো সিনেমার শুটিং শেষ হবে। এর কাজও দারুণ হয়েছে আশা করছি দর্শকদের ভালো লাগবে।”
‘তোরে দেখে নতুন প্রেমে হৃদয় সেজেছে’ গানটির কথা ও সুর করেছেন ফিরোজ প্লাবন। এতে কণ্ঠ দিয়েছেন মুহিন ও বেলি আফরোজ। ‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছিলেন পরিচালক মুকুল নেত্রবাধি। এর গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।