ঢাকাFriday , 10 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মামলা প্রত্যাহারের আশ্বাসে দুই দেশের আমদানি-রপ্তানি সচল

Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পুলিশের হাতে আটক সিঅ্যান্ডএফ কর্মচারীকে নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আশ্বাসের একদিন পর শুক্রবার থেকে আবার শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সকাল থেকে ৬০ ট্রাক মালামাল আমদানি হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে প্রশাসনের কর্মকর্তাদের সাথে ধর্মঘটীদের দীর্ঘ ফলপ্রসূ বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, বুধবার রাতে বিজিবির কাছে গোপন খবর আসে বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় (নি-২৩প- ০৩৭৩) নম্বর ট্রাকের ভেতর আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ট্রাক’র পেছন থেকে একটি পুরাতন ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
এ ঘটনায় সিঅ্যান্ডএফ এজেন্টস সনিয়া এন্টারপ্রাইজের বর্ডারম্যান মিকাইলকে আসামি করে মামলা হয়। পরে পুলিশ তাকে আটক করে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি চালু হযেছে।