ঢাকাFriday , 10 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে বসবাসরত সৌদি নাগরিকদের দেশত্যাগের নির্দেশ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে বসবাসরত সব সৌদি নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করে ওই নির্দেশ দেয়া হয়।
বিবৃতিতে একই সঙ্গে নতুন করে কোনো সৌদি নাগরিককে লেবানন সফরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরব সফরে গিয়ে সাদ হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যে এ নির্দেশনা জারি করল সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সাদ হারিরি গত শনিবার রিয়াদে বসে এক লিখিত বিবৃতি পড়ে শোনান যাতে তার নিজের পদত্যাগের কথা লেখা ছিল।
বিশ্লেষকরা মনে করছেন, দেশের ভেতরে ও বাইরে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষতি করার জন্য সাদ হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে সৌদি আরব।
তারা বলছেন, সাদ হারিরি এক মাসেরও কম সময় আগে হিজবুল্লাহর সঙ্গে জোট সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি যাতে সে কাজ করতে না পারেন সেজন্য রিয়াদ এ পদক্ষেপ নিয়েছে।
এদিকে লেবানন সরকার মনে করছে, দেশটির পদত্যাগকারী প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে আটকে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের একজন পদস্থ কর্মকর্তা এই আশঙ্কা প্রকাশ করে সাদ হারিরিকে লেবাননে ফিরিয়ে নেয়ার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেছেন।