ঢাকাFriday , 10 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটি সিরীয় বাহিনীর দখলে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শেষ শক্তিশালী ঘাঁটি দখলে নিয়েছে সিরীয় সেনাবাহিনী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, আইএসের শেষ ঘাঁটি দখলে নেওয়ার মধ্য দিয়ে সিরিয়ায় তাদের উপস্থিতির ইতি হলো। তবে সিরিয়ার পূর্বের মরু অঞ্চলে এখনো আইএসের ছোট ছোট কিছু আস্তানা রয়েছে। এখন সেখানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই শুরু করবে সেনাবাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনীর জেনারেল কমান্ড থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ দৃষ্টিতে আলবু কামাল শহরে আইএসের ঘাঁটি দখল করার মানে হলো, আইএসের চূড়ান্ত বিদায়ের প্রতীক।
লেবাননের হিজবুল্লাহ গেরিলা, ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী ও রাশিয়ার বিমান হামলার সহায়তায় সম্প্রতি সিরিয়ায় আইএসের আস্থানাগুলো দখল করে নেওয়া সিরীয় সেনাবাহিনী।
ইউফ্রেতিস নদীর তীরে সিরিয়ার দেইর আল-জোর প্রদেশের ইরাক সীমান্তের কাছাকাছি আলবু কামাল শহর থেকে বিতাড়িত হয়েছে আইএস। শহরটি দখলে নেওয়ার যুদ্ধে হিজবুল্লাহ বাহিনী ইরাকে এবং শিয়া মিলিশিয়া বাহিনী সিরিয়ায় প্রবেশ করে আইএসের ওপর হামলা চালায়। এতে আইএস যোদ্ধারা পরাজিত হয়। তবে আইএসের কত যোদ্ধা নিহত বা পালিয়ে গেছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।