ঢাকাThursday , 9 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেলায় ভেসে শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে

Link Copied!

টেকনাফ প্রতিনিধি : মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে জীবন বাজি রেখে বাঁশের ভেলায় চড়ে বাংলাদেশে প্রবেশ করেছেন আরও শতাধিক রোহিঙ্গা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এসে পৌঁছায় তারা। ভেলায় চড়ে আসা এসব রোহিঙ্গাদের বেশিরভাগ শিশু ও নারী। এর আগে বুধবার শাহপরীর দ্বীপে একইভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল ৫২ রোহিঙ্গা।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, সকালে নারী ও শিশুসহ দুটি ভেলা ও একটি নৌকায় করে প্রায় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। উদ্ধারের পর তাদের মানবিক সহযোগিতা দিয়ে রোহিঙ্গা শরাণার্থী শিবিরে পাঠানো হবে।
ভেলায় করে আসা রোহিঙ্গা নারী দিলবাহার বেগম বলেন, মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে দেশ ছেড়ে পরিবারকে নিয়ে চলে এসেছি। এখানে নৌকা চলাচল বন্ধ থাকায় প্লাস্টিকের জারিকেন ও বাঁশ দিয়ে ভেলা তৈরি করে ঝুঁকি নিয়ে নাফ নদী পাড়ি দিয়ে এপারে আশ্রয় নিয়েছি।
বিজিবি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে কড়াকড়ির কারণে আগের মতো নৌকা পারাপার করতে পারছে না। বলতে গেলে নৌকা চলাচল এখন বন্ধ রয়েছে। তাই রোহিঙ্গারা বাঁশের ভেলায় করে আসছে। তাছাড়া তাদের অনেকে কাছে নৌকার ভাড়া নাই।’