ঢাকাThursday , 9 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝাকি খেতে যাচ্ছে থেরেসা মে সরকার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহ না ঘুরতেই দ্বিতীয়বারের মতো ঝাকি খেতে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকার। সরকারের উর্ধ্বতন ও সংশ্লিষ্টদের না জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ব্রিটিশ ত্রাণমন্ত্রী প্রিতি প্যাটেলের গোপন বৈঠক করার খবর প্রকাশ পাওয়ায় এ সংকট দেখা দিয়েছে।
গত জুলাইয়ে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বড়সর ধাক্কা খায় থেরেসা মে’র দল কনজারভেটিভ পার্টি। গত সপ্তাহে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন থেরেসা সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন।
অবকাশ যাপনের সময় গত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে ১২টিরও বেশি বৈঠক করেছেন প্যাটেল। কয়েকটি বৈঠকের পর তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে গোলান মালভূমিতে মানবিক সহায়তার জন্য ব্রিটিশ ত্রাণ তহবিলের অর্থ দিতে চেয়েছিলেন। কিন্তু বিষয়টি তিনি প্রধানমন্ত্রী থেরেসা মেকে জানাননি।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ইসরায়েরের জননিরাপত্তা মন্ত্রী জিলাড এরডানের সঙ্গে বৈঠক করেছিলেন। ১৮ সেপ্টেম্বর ইসরায়েলি পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা নিউ ইয়র্কে ইউভাল রোটেমের সঙ্গে বৈঠক করেছিলেন প্যাটেল।
রোববার বিষয়টি ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সোমবার প্রধানমন্ত্রীকে বিষয়গুলো অবহিত না করায় ক্ষমা প্রার্থণা করেন প্যাটেল। তবে প্যাটেলকে হয়তো শেষ পর্যন্ত মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হচ্ছে। মঙ্গলবার আফ্রিকা সফরে থাকা প্যাটেলকে দেশে ফিরে আসার আদেশ দেওয়া হয়েছে।