ঢাকাWednesday , 8 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা স্তম্ভের তৃতীয় ধাপের মূল নকশার অনুমোদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মীয়মান স্বাধীনতা স্তম্ভের মূল নকশার (তৃতীয় ধাপ) অনুমোদন দিয়েছেন।
বুধবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সম্পর্কিত এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশা প্রত্যক্ষ করে এর অনুমোদন দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, স্থাপত্য বিভাগের প্রধান স্থাপত্যবিদ কাজী গোলাম নাসির এবং উপ-প্রধান স্থাপত্যবিদ আসিফুর রহমান ভূইয়া প্রজেক্ট প্লানের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বৈঠকে উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন দেখে কিছু দিক নির্দেশনাসহ প্রকল্প অনুমোদন দেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজম্মেল হক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল হক খন্দকার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও এ সময় উপস্থিত ছিলেন।