ঢাকাTuesday , 7 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৮তম বিসিএসের প্রিলি ডিসেম্বরের শেষে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বরের শেষ সপ্তাহে ৩৮তম বিসিএসের প্রাকবাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩৭তম বিসিএসের ভাইভা পরীক্ষা চলতি মাসের শেষ দিকে শুরু হবে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত আগারগাঁওয়ে পিএসসির নিজস্ব ভবনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের নেতৃত্বে সদস্যদের একটি বৈঠক হয়। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া, ৩৯তম বিশেষ বিসিএস এর একটি নিয়োগ বিধিমালা খসড়া আকারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।