ঢাকাMonday , 6 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। এ কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন গত বুধবার চলতি বছরের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে, সেখানে শেখ হাসিনার অবস্থান ৩০তম। প্রধানমন্ত্রীকে ‘লেডি অব ঢাকা’ হিসেবেও অভিহিত করেছে এ ম্যাগাজিন। এ কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। তিনি গতবার এ তালিকায় ৩৬তম ছিলেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।