নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো এবারো ১৩-১৯ নভেম্বর বিশ্বের ১৭০টি দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপন করা হবে গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ উইক-২০১৭।
এ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ পাঁচ দিনব্যাপী সেমিনার, কর্মশালা, স্টার্টআপ ফেয়ার, বিজনেস প্ল্যান কম্পিটিশিনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ উইক-২০১৭ উৎযাপন করবে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে বিজনেস প্ল্যান প্রতিযোগিতা। উদ্যোক্তা হতে আগ্রহী মেধাবী শিক্ষার্থীরা নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা সরাসরি অথবা ই-মেইলে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পাঠাতে পারবেন।
আবেদন পাঠানোর ঠিকানা- ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার (সিডিসি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৪/২ সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা। প্রতিযোগিতায় বিজয়ী সেরা ব্যবসায়িক পরিকল্পনা পাবে ১ লাখ টাকা পুরস্কার। এ ছাড়াও বিজয়ীরা পাবেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের কাছ থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত ফান্ড গ্রহণের সুযোগ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ১৩ নভেম্বর এন্ট্রাপ্রেনারশিপ উইক ২০১৭’র উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং ১৯ নভেম্বর এন্ট্রাপ্রেনারশিপ উইকের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

