ঢাকাMonday , 6 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রার সহজ অনুমতিসহ ৭ দফা দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে যাত্রার জন্য সহজ অনুমতিসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। সেখান থেকে এ দাবি করেন সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘যাত্রা শুধু বিনোদন মাধ্যম নয়, এটি লোক শিক্ষার বাহন। বর্তমান সরকার যাত্রাশিল্প উন্নয়নে একটি নীতিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশ করেছে। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রাপালার অনুমতি পাওয়া যাচ্ছে না। অনুমতি নিয়ে ডিসি, এসপিরা ভানুমতির খেলা খেলেন। এভাবে চলতে থাকলে যাত্রাশিল্পকে আর রক্ষা করা যাবে না।’
এ সময় বক্তারা যাত্রাশিল্পকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ঢাকায় একটি জাতীয় যাত্রামঞ্চ প্রতিষ্ঠার ঘোষণা, জেলায় জেলায় সরকারি উদ্যোগে যাত্রামঞ্চ নির্মাণ করা, যাত্রা-নীতিমালা সংশোধন করে মৌসুমে যাত্রানুষ্ঠানের সহজ অনুমতির জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনে বিশেষ সার্কুলার পাঠানো, যাত্রাপালায় অশ্লীলতার প্রমাণ পেলে আয়োজক কমিটির জরিমানা ও মালিকের নিবন্ধন বাতিল করা, দুঃস্থ যাত্রাশিল্পীদের ভাতা প্রদানের ব্যবস্থা করা।
সমাবেশে বক্তৃতা করেন আয়োজক সংগঠনের প্রাক্তন সভাপতি মিলন কান্তি দেসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।