ঢাকাSunday , 5 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতাপন্থিদের একজোট হওয়ার আহ্বান পুজদেমনের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন কাতালোনিয়ার স্বাধীনতাপন্থি দলগুলোকে আগামী ২১ ডিসেম্বর নির্বাচনে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার এক টুইটারবার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন। বেলজিয়ামে আশ্রয় নেওয়া পুজদেমন শুক্রবার জানিয়েছিলেন, তিনি ব্রাসেলসে অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
শনিবার সকালে টুইটবার্তায় পুজদেমন লিখেছেন, ‘সময় এসেছে সব গণতন্ত্রপন্থিদের একত্রিত হওয়ার। কাতালোনিয়ার জন্য, রাজবন্দীদের মুক্তির জন্য এবং প্রজাতন্ত্রের জন্য।’
স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। এরপর স্বাধীনতার ঘোষণাকে অবৈধ ঘোষণা করেন স্পেনের পার্লামেন্ট । স্পেনের প্রধানমন্ত্রী রাজয় সিনেটের প্রাপ্ত ক্ষমতাবলে পুজদেমন সরকারকে বরখাস্ত করেন এবং ২১ ডিসেম্বর কাতালোনিয়ার নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। গত সপ্তাহে গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে নিজের চার মন্ত্রীকে নিয়ে বেলজিয়ামে পালিয়ে যান পুজদেমন।