ঢাকাSunday , 5 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীর-দীপিকার বাকবিতণ্ডা!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এ জুটিকে ঘিরে প্রেম, বিয়ে, ব্রেকআপের গুঞ্জন নতুন নয়। যদিও এখন পর্যন্ত প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। কয়েকদিন আগে গুঞ্জন ওঠে সম্পর্কের ইতি টানছেন তারা। যদিও শেষ পর্যন্ত একটি পার্টিতে একসঙ্গে হাজির হয়ে সেই গুঞ্জন উড়িয়ে দেন রণবীর-দীপিকা।
এদিকে সম্প্রতি একটি রেস্তোরাঁয় ডেটে গিয়েছেন রণবীর ও দীপিকা। কিন্তু তাদের এ ডেট সুখকর হয়নি। বাকবিতণ্ডার মধ্যে শেষ হয় এটি। ফলে নতুন করে চাউর হয়েছে এ জুটির ব্রেকআপের গুঞ্জন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে শোনা গিয়েছিল, দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙতে নতুন একটি সম্পর্কে জড়িয়েছেন রণবীর। এ অভিনেতা অনেকদিন ধরেই নাকি দীপিকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু দীপিকা মোটেই সায় দেননি। দীপিকার মত, বিয়ে করলে তার প্রভাব ক্যারিয়ারের উপর পড়বে। আর দীপিকার কাছে ক্যারিয়ারই প্রথম। আর তারপরই নাকি সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন রণবীর।
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর-দীপিকা অভিনীত সিনেমা পদ্মাবতী। এটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে আরো রয়েছেন শহিদ কাপুর।